Uncategorised

  • রফিক আজাদ

    রফিক আজাদ

    আনিসুর রহমান টাকার   মাপে সময়ের হিসেব  কষে কেউ কুশলী কারবারি শেঠ, গুণে সমুদ্রের ঢেউ ফন্দি আবিষ্কার হয়ে গেছে, সব দেনা ও পাওনা সেন্সরে  মিশে  আছে,  নিঃশ্বাসে নিমেষ মেশে  মিটারে পুঁজিপতি ফায়দা  খোঁজে ইথারে এপারে উপোস মানুষ রাতের প্রহরে লাভের  মাতাল ঠেকায় মাথা টাকার পাহাড়ে | পানির হিসেব টাকার হিসেব রঙের হিসেব তাপ উত্তাপ শব্দ…

  • দীপনের দোকান

    আনিসুর রহমানদোকানের মালপত্র সাবাড় করে, নতুন পণ্যে পসার বাড়ে,এলো গোলক দিন, আজব নগরে, শয়তান শ্রাদ্ধ করে!কে সে ছেলে? কিনে অন্য সদাই, চিনে মানুষের মুখশুনে পাখির গান, জেনেছিল মাছের সাঁতারদেখেছিল প্রজাপতির হাসি, ফুল আর পাতাদের রঙপেয়েছিল জীবনের পণ, মায়া ভরা শিশুদের ঢং! জীবন হাটের দোকানে চলো, হাক দিয়ে গেলোএসেছে নতুন মহাজন হবে নতুন কারবার, কি বলো?এ খবর রটে যায়, নগরের আকাশে বাতাসে উড়েবুড়ো বাপ তার নগরের এ মাথা ও মাথা ঘুরে,  ছেলের খোঁজ করে, পথের টোকাই খেয়াল করে,আহারে বোকা বাপ, কয় দিশেহারা বুড়ো লোকটিরে,ব্যবসার নতুন পসারে আজ আপনার ছেলেও কি নাজীবনের হাটের লাভ লোকসানের সওদা হয়ে ফিরে!দোকানে উকি দিয়ে দেখে বাপ টেবিলে  ছেলের মাথা ঝুলেবাবাটি কি করে? মাথা ঠুকে দেয়ালে,দীর্ঘ শ্বাস ফেলেবাবা দেয়ালের লেখা পড়ে, ’এখানে জীবনের দামেমুণ্ডু ফেলে দিন, রক্ত মাড়িয়ে বেহেশত কিনে নিন!’বাবা দেখে ভবের দোকানে ছেলেও পণ্য আজ,এদেশ লাশকাটা ঘরে, কে তার দীপনের মাথা বিক্রি করে?

  • লেজকাটা হে উৎসব এবং আমাদের বাংলা একাডেমী

    আনিসুর রহমানআজকে আমাদের বাংলা একাডেমীর কাঁধে সওয়ার হয়ে এবং সংস্কৃতি মণ্ত্রনালয়ের বড় অঙ্কের টাকায় সম্প্রতি অনুষ্ঠিত হলো এক ঔপনিবেশিক কর্পোরেট সাহিত্য উৎসব| আসলে কয় বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা আপত্তিকর হে উৎসবের লেজ কেটে এবারে নাম দেয়া হয়েছ ঢাকা সাহিত্য উৎসব| ভাবখানা এরকম কানা ছেলের নাম পদ্মলোচন| একে বরং  ’লেজকাটা হে উৎসব’ বলাই যুক্তিযুক্ত! দেশের…