দীপনের দোকান

আনিসুর রহমানদোকানের মালপত্র সাবাড় করে, নতুন পণ্যে পসার বাড়ে,এলো গোলক দিন, আজব নগরে, শয়তান শ্রাদ্ধ করে!কে সে ছেলে? কিনে অন্য সদাই, চিনে মানুষের মুখশুনে পাখির গান, জেনেছিল মাছের সাঁতারদেখেছিল প্রজাপতির হাসি, ফুল আর পাতাদের রঙপেয়েছিল জীবনের পণ, মায়া ভরা শিশুদের ঢং!


জীবন হাটের দোকানে চলো, হাক দিয়ে গেলোএসেছে নতুন মহাজন হবে নতুন কারবার, কি বলো?এ খবর রটে যায়, নগরের আকাশে বাতাসে উড়েবুড়ো বাপ তার নগরের এ মাথা ও মাথা ঘুরে,  ছেলের খোঁজ করে, পথের টোকাই খেয়াল করে,আহারে বোকা বাপ, কয় দিশেহারা বুড়ো লোকটিরে,ব্যবসার নতুন পসারে আজ আপনার ছেলেও কি নাজীবনের হাটের লাভ লোকসানের সওদা হয়ে ফিরে!দোকানে উকি দিয়ে দেখে বাপ টেবিলে  ছেলের মাথা ঝুলেবাবাটি কি করে? মাথা ঠুকে দেয়ালে,দীর্ঘ শ্বাস ফেলেবাবা দেয়ালের লেখা পড়ে, ’এখানে জীবনের দামেমুণ্ডু ফেলে দিন, রক্ত মাড়িয়ে বেহেশত কিনে নিন!’বাবা দেখে ভবের দোকানে ছেলেও পণ্য আজ,এদেশ লাশকাটা ঘরে, কে তার দীপনের মাথা বিক্রি করে?