বেলাশেষে যাচ্ছেন ফিরে তিনি

— আনিসুর রহমান

soumitra chatterjee

সৌমিত্র চট্রোপাধ্যায়

নগরের পথে ফেলে আসা গ্রামের বালকের পা পড়ে, 

ভজেন মানুষ  পথ ঠেকে পথে পথের তালাশ করে; 

জীবন হেঁটে যায় চিহ্ন রেখে যায়, শব্দরা আকাশ ভরে; 

বাঘের সন্ধ্যায় দুর্যোগের হাওয়া দরজায় ধাক্কা মারে! 

তাঁর কথায় রবীন্দ্রনাথ, সত্যজিত আসেন অনেকে; 

আলো এসে পৌঁছে বাঙালি জীবনে রাত্রিদিনের উঠানে; 

স্মৃতির ভাণ্ডারে এক এক করে মণিমুক্তা জমা পড়ে;  

গল্প চাপা পড়ে ডায়রি ফাঁকা পড়ে, তাঁর চলে যাবার প্রহরে ! 

নাট্যকার লেখক কবি শিল্পী আদি অকৃতিম মানুষ —

জলপ্রপাতের ধারে শব্দ ও পাখি তাঁর বাগানে ভিড় করে; 

’হে সায়াহ্নকাল’, ’পদ্মবীজের মালা’, তিনি তাঁর কবিতা: 

’পথে আজ বড় বেশি লোক/ মিছিলে কী খুঁজে পাবে হারানো বালক?”

বেলাশেষে যাচ্ছো ফিরে, দেখা হবে শেষ প্রহরের পরে।

ওঁ  আদি অকৃত্রিম ফেলুদা, জীবনের সারাংশ বলার পরে! # 

photo source: https://www.dnaindia.com/entertainment/report-soumitra-chatterjee-health-update-veteran-bengali-actor-s-condition-improves-2850472